বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

বিএনপির মনোনয়ন ইস্যু: প্রস্তাবে না করেছিলেন আফরোজা আব্বাস

1776749930-47af5e34da44b179963c5ad0872fd9b1

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানান, দল প্রস্তাব দিলেও নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে অ্যাডমিন পোস্টের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন না।

পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে তাকে আবারও চিন্তা করতে বলা হলেও আগের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। পরিষ্কারভাবে জানিয়ে দেন—সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন না। এই মুহূর্তে স্বামীকে বিদেশে রেখে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই আসে না বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতি হিসেবে দেওয়া ওই পোস্টে তিনি বলেন,

‘ আমি আফরোজা আব্বাস , মির্জা আব্বাসের স্ত্রী— এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।

আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করছে, যা অনভিপ্রেত।’

তিনি আরো বলে, ‘দল-মত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আজ আমার ব্যক্তিগত কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আমি বিশ্বাস করি—নারীর শক্তি কখনো থামে না, থামানো যায় না।’

উল্লেখ্য, আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী।

আফরোজা আব্বাসমির্জা আব্বাসসংরক্ষিত নারী আসন