বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

সংরক্ষিত নারী আসনে প্রবীণ-নবীনের সমন্বয় করেছে বিএনপি: সেলিমা রহমান

selina-rahman_bwhFGIZ

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ সংসদে আসতে পেরে সবাই ধন্য মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব।’

সেলিমা রহমান আরো বলেন, ‘আমি মনে করি, এই মনোনয়নটি অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের যে সমন্বয় হয়েছে, আমরা আশা করি, তারা সংসদে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবেন।’

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

প্রবীণ-নবীনবিএনপিসংরক্ষিত নারী আসন