৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

পদত্যাগ করলেন এনসিপি নেত্রী: সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির কমিটিতে নাম দেখে ক্ষোভ

BB_1776518463

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক নেত্রী। এ ঘটনায় শিগগিরই সংশোধিত কমিটি আনার কথা জানিয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

এনসিপির নারী সংগঠনটিতে তাঁকে পদায়ন করার বিষয়ে তিনি অবগত নন বলেও ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে এনসিপিসহ এই দল সংশ্লিষ্ট সকল সংগঠনের অব্যাহতির কথা জানিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে এদিন দুপুরে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

দ্যুতি অরণ্য চৌধুরী এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক পদের পাশাপাশি জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এনসিপিতে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দেন। এর পর থেকে তাঁকে দলে সক্রিয় হতে দেখা যায়নি।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আসে। পূর্ণাঙ্গ কমিটিতে তাদের সঙ্গে আরও ৪৮ জনকে যুক্ত করা হয়। তুন কমিটিতে সাগুফতা বুশরাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মনজিলা ঝুমাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একাধিক নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কমিটিতে ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকা দ্যুতি অরণ্য চৌধুরী বিষয়টি মেনে নেননি। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগে থেকেই দলীয় কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রেখেছিলেন এবং নতুন কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তিনি এনসিপির সব পদ থেকে পদত্যাগের কথাও উল্লেখ করেন।

এ বিষয়ে নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, দ্যুতি অরণ্য চৌধুরী আগে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলেই তাকে কমিটিতে রাখা হয়েছিল। তবে তার পদত্যাগের ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

Advertisements
Advertisements