বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৪ জুন, ২০২৬
বিবিধ

আজ ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই দুটি বৈশাখী মেলায়

081c310521a013a3ff94a314a35a982d-661bdc2926904

রাজধানীতে চলছে জমজমাট বৈশাখী মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিকের আয়োজনে এই মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। অপর দিকে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। এই মেলা শেষ হবে ১৮ এপ্রিল। প্রতিটি মেলায় দেশজ পণ্যের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন উদ্যোক্তারা।

বাংলা একাডেমির মেলায় আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কারুপণ্য। মেলায় পাবেন স্টাইলিশ টোট ব্যাগ। এছাড়া, জামদানির ভ্যানিটি ব্যাগ, কাপড়ের পুতুলে তুলে ধরা হয়েছে আমাদের ঐতিহ্য। বিভিন্ন স্টলে আছে হাতে তৈরি দেশীয় গয়না। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ছুটির দিনবৈশাখী মেলা