বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
বিবিধ

হাম ও হামের লক্ষণ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

Barisal-Ham

সারা দেশে হামের সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। যার সিংগভাগই শিশু। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর। এই হিসাব ১৫ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়কালের।

শিশুমৃত্যুহামহাসপাতাল