গরমে আরাম আরাম তরমুজের পুডিং

গরমে প্রশান্তি পেতে বানিয়ে ফেলতে পারেন মজাদার তরমুজের পুডিং। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য।
উপকরনঃ
১। তরমুজের রস- ৪ কাপ
২। চিনি-স্বাদ মতো
৩। কর্ন ফ্লাওয়ার- আধা কাপ
৪। পানি- পরিমাণ মতো।
যেভাবে বানাবেন
তরমুজ খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এবার তরমুজের বীজ ছাড়িয়ে নিন। তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন। এবার তরমুজের চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিন। এরপর অল্প পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিয়ে তরমুজের রসে অল্প অল্প করে মিশিয়ে দিন। এ সময় চুলার আঁচ কমিয়ে নিন। নাড়তে থাকুন। এভাবে ঘন ও আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। পছন্দসই পাত্রে বাটার ব্রাশ করে তরমুজের মিশ্রণ ঢেলে দিন। কিছুক্ষণ পর নরমাল ফ্রিজে রাখুন। এভাবে অন্তত কয়েক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং।



