বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

Shopping-2604020636

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করলে জ্বালানী সংকটে পড়েছে অনেক দেশ। বাংলাদেশী জাহাজ না আটকানোর আশ্বাস দিলেও জ্বালানী তেলের দাম ক্রমশ ঊর্ধ্বগামী। এই সংকট মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট, বিশেষত মার্কেট সন্ধ্যা ছয়টায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবসায়ী মালিক সমিতি সেই সিদ্ধান্ত পুণরায় বিবেচনা করার দাবি জানালে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট ও শপিংমল সন্ধ্যা ছয়টায় বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য মাননীয় মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইকবাল হাসান মাহমুদ টুকু।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীদোকান ও শপিংমল মালিক সমিতিবন্ধবিদ্যুৎব্যবসা প্রতিষ্ঠানসংকট