তেল ছাড়াই মচমচে স্বাদ! এয়ার ফ্রায়ারে স্বাস্থ্য আর স্বাদের নতুন সমীকরণ

এয়ার ফ্রায়ার হলো একটি আধুনিক রান্নার যন্ত্র যা খুব কম বা একেবারেই তেল ছাড়া খাবার ভাজা, বেক, গ্রিল বা রোস্ট করতে পারে। এটি গরম বাতাস (rapid air circulation) ব্যবহার করে খাবারকে ক্রিস্পি করে তোলে—যেন ডিপ ফ্রাই করা হয়েছে, কিন্তু তেল অনেক কম লাগে।
এটিতে চিপস থেকে শুরু করে চিকেন ফ্রাই খুব সহজেই তৈরি করতে পারবেন। তবে প্রশ্ন হলো, কম তেলে কাজ করলেও স্বাস্থ্যের জন্য এ যন্ত্রটি কেমন?
অ্যাক্রিলামাইডের পরিমাণ কম :
গবেষণায় জানা গেছে, অন্য উপায়ে ভাজা খাবারের তুলনায় এয়ার ফ্রায়ারে ভাজা খাবারে অ্যাক্রিলামাইডের পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। অ্যাক্রিলামাইড হলো একটি রাসায়নিক পদার্থ। এটি স্টার্চ জাতীয় খাবারে থাকে। যেমন আলুকে উচ্চ তাপমাত্রায় (১২০ ডিগ্রি সেলসিয়েসের ওপরে) রান্না করা হলে তৈরি হয়। অ্যাক্রিলামাইড একটি পরিচিত কার্সিনোজেন। যা শরীরের জন্য ক্ষতিকর।
রান্নায় কম তেল ব্যবহার করে :
এয়ার ফ্রায়ার উল্লেখযোগ্যভাবে কম তেল ব্যবহার করে। একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, এয়ার ফ্রায়ার ব্যবহার করে রান্না করলে খাবারে ফ্যাটের পরিমাণ যথেষ্ট কমে আসে। এটি গরম বাতাসের সাহায্যে খাবার ভেজে মচমচে করে তোলে। প্রয়োজন হয় শুধু এক ফোঁটা তেলের।
ওজন কামাতে সাহায্য করতে পারে :
তেলে ভাজা খাবারে তেল ও ক্যালোরির পরিমাণ উভয়ই বেশি থাকে। তাই এয়ার ফ্রায়ারে প্রস্তুত করা খাবারে ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই এটি স্বাস্থ্যকর। তবে খাবার কত ঘন ঘন খাচ্ছেন এর ওপরও ওজন কমানো নির্ভর করে। কম তেল লাগে বলে খেয়েই যাবেন তা কিন্তু নয়।
খাবারে পুষ্টি ধরে রাখতে পারে :
এয়ার ফ্রায়ারে রান্না খাবার কিছু পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং পলিফেনল। পলিফেলন হলো উদ্ভিদ থেকে প্রাপ্ত এক ধরনের যৌগ যা আমাদের শরীরের জন্য খুব উপকারী।
রান্নাঘরে এয়ার ফ্রাইয়ার নিরাপদ :
বেশি তেলে খাবার ভাজতে গেলে তেল ছিটকে আসার সম্ভাবনা বেশি। তাই এয়ার ফ্রয়ার এক্ষেত্রে ভালো। কারণ, অল্প তেলে খাবার ঢেকে এটি কাজ করে। এয়ার ফ্রায়ারের নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করা হলে এটি একবারেই নিরাপদ।



