বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
খাবার-দাবার

আদা চায়ের কারিশমা

ada

ব্যস্ত জীবনে ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের জুড়ি নেই। আর সেই চায়ে যদি যোগ হয় আদা, তবে তা শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতাতেও হয়ে ওঠে অনন্য। পুষ্টিবিদদের মতে, নিয়মিত আদা চা পান শরীরের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আদা চা হৃদ্‌যন্ত্র ভালো রাখতে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। এটি রক্ত জমাট বাঁধা কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমতে পারে। এছাড়া আদায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। ঠান্ডা-কাশি বা নাক বন্ধের সমস্যায় আদা চায়ের বাষ্পও উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়মিত পান করলে মানসিক চাপও কিছুটা কমে।

ভ্রমণের সময় অনেকেরই মাথা ঘোরা বা বমিভাব হয়। এই সমস্যা কমাতেও আদা চা কার্যকর। বিশেষ করে পাহাড়ি রাস্তা বা দীর্ঘ যাত্রায় এটি আরাম দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যও আদা চা উপকারী হতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে জটিলতা কমাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে এবং বয়সজনিত সমস্যার ঝুঁকি কমাতেও সহায়ক। হজমের সমস্যায় আদা চা বেশ কার্যকর। বদহজম, গ্যাস বা পেটব্যথা কমাতে এটি সহায়তা করে। অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যও কিছুটা কমে। নারীদের ঋতুস্রাবজনিত পেটব্যথা উপশমেও আদা চা কার্যকর প্রাকৃতিক উপায় হিসেবে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞরা আরও জানান, আদা চা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং বিভিন্ন ব্যথা কমাতে প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে। মাথাব্যথা, পেশী ব্যথা বা গলা ব্যথায় এটি আরাম দিতে পারে। এমনকি ওজন নিয়ন্ত্রণেও আদা চা সহায়ক, কারণ এটি ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। তবে সব উপকারিতার পাশাপাশি পরিমিত মাত্রায় পান করাই শ্রেয়। অতিরিক্ত আদা চা খেলে অ্যাসিডিটি বা অস্বস্তি হতে পারে। তাই নিয়মিত কিন্তু সীমিত পরিমাণে আদা চা পান করলেই মিলবে সর্বোচ্চ উপকার।

আদা চাচামাথা ব্যথা