বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

soping-2109060439-2206180250

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদনে যে চাপের সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় স্বার্থেই সারা দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত মেনে চলবেন বলে আশা প্রকাশ করা হয়। দেশের সব দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। জ্বালানি–সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন দোকানমালিকেরা।

রাত ৮টার মধ্যে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের কড়াকড়ি থাকলেও সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় কিছু খাতকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। জনস্বার্থে ওষুধের দোকান (ফার্মেসি), খাবারের হোটেল, রেস্তোরাঁ এবং কাঁচাবাজার এই নিয়মের আওতাভুক্ত হবে না। অর্থাৎ, এসব জরুরি সেবা ও নিত্যপণ্যের বাজার রাত ৮টার পরও স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখা যাবে।

সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা ও জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে দেশে লোডশেডিং বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই ব্যবসায়ী সংগঠনগুলো এই কঠোর অবস্থানে গিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ে আলোকসজ্জা ও বাণিজ্যিক কার্যক্রম সীমিত করলে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ উল্লেখযোগ্য হারে কমবে এবং সাধারণ মানুষ লোডশেডিংয়ের ভোগান্তি থেকে কিছুটা মুক্তি পাবে।

জ্বালানি–সংকটদোকান-শপিংমলবন্ধবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়রাত ৮টা