বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

dalia-nowsin-1775037290

ডালিয়া নওশিন একজন বাংলাদেশি নজরুল সঙ্গীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। আজ বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিষয়টি নিশ্চিত করেন তাঁর খালাতো বোন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

পরিবার জানিয়েছে, বুধবার মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।ডালিয়া নওশীনের দুই ছেলে, একজন থাকেন যুক্তরাষ্ট্রে, আরেকজন স্পেনে। ডালিয়া নওশীন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী ডালিয়া নওশীনের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ক্যানসারডালিয়া নওশীনশেষ নিঃশ্বাসসংগীতশিল্পীস্বাধীন বাংলা বেতার কেন্দ্র