শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার—পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ড ও কথিত মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে প্রতিমন্ত্রীর নামে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত বক্তব্য প্রচার করা হয়। তবে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, প্রতিমন্ত্রী কখনোই এমন কোনো মন্তব্য করেননি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বচ্ছ, ভারসাম্যপূর্ণ এবং জনস্বার্থকেন্দ্রিক। শামা ওবায়েদ ইসলাম বিভিন্ন সময়ে জোর দিয়ে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতির ভিত্তিতে বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে মর্যাদা ও পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক এগিয়ে নেবে।
এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



