স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে।
যেসব সড়ক বন্ধ থাকবে-
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন নিম্নলিখিত সড়কগুলোতে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না:
- আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং।
- প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।
- শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং (সৈয়দ মাহবুব মোর্শেদ রোড)।
- জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং।
ডাইভারশন থাকবে যেসব সড়কে-
- প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত।
- আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত।
- শিশুমেলা ক্রসিং হতে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড (আগারগাঁও)।
- জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন)।
- খেজুরবাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং।
ডাইভারশন পয়েন্টে যান চলাচল ব্যবস্থাপনা –
- আব্দুল গণি রোড থেকে আসা অতিথিদের গাড়ি ছাড়া অন্য যানবাহন বামে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর অভিমুখে চলাচল করবে।
- ফুলবাড়িয়া-গোলাপশাহ মাজার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট হয়ে ইউবিএল ক্রসিং-নাইটিংগেল-রাজমনি অভিমুখে চলাচল করবে।
- মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট থেকে ইউবিএল/গোলাপশাহ/হাইকোর্ট হয়ে চলাচল করবে।
- ইউবিএল থেকে গুলিস্থানগামী যানবাহনসমূহ জিরো পয়েন্ট-গোলাপশাহ-ফুলবাড়িয়া-তাঁতীবাজার হয়ে চলাচল করবে।
- অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত থেকে রাজউক ক্রসিংয়ের দিকে আসা যানবাহন শাপলাচত্ত্বর-দৈনিক বাংলা-ইউবিএল হয়ে চলাচল করবে।
- হানিফ ফ্লাইওভারের ইনকামিংয়ের কিছু যানবাহন ইউটার্ন করে হানিফ ফ্লাইওভারের আউটগোয়িং হয়ে চলাচল করবে এবং অন্যান্য যানবাহন শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ হয়ে জিরোপয়েন্ট ইউবিএল/গোলাপশাহ/হাইকোর্ট অভিমুখে চলাচল করবে।
- জয়কালী মন্দির ক্রসিং থেকে গুলিস্থানগামী যানবাহন এক লেনে ইত্তেফাক ক্রসিং পর্যন্ত বামে মোড় নিয়ে শাপলা চত্ত্বর-দৈনিক বাংলা হয়ে চলাচল করবে।
- ফকিরাপুল ও মতিঝিল সিটি সেন্টার থেকে আসা যানবাহন দৈনিক বাংলা-ইউবিএল/শাপলা চত্বর হয়ে চলাচল করবে।
- মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা-
- স্বাধীনতা দিবসের বিশেষ কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে নিচের নির্দেশনা অনুযায়ী যান চলাচল করবে (বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত)
বঙ্গভবন কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা –
বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিচের সড়কগুলোতে অন্য কোনো যানবাহন চলাচল করবে না।
বুধবার (২৫ মার্চ) ডিএমপির পক্ষ থেকে দেয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ (বিকাল ৪টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনৈতিক, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট (সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা) অনুষ্ঠিত হবে। এ অবস্থায় অনুষ্ঠানগুলো ঘিরে নাগরিকদের চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানিয়েছে ডিএমপি।



