১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
নারী

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

911c5ff53c47b05cfd0061805f23fccf-69bfb4760381b

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন রুয়ান্ডার নারী ক্রিকেট দলের ওপেনার ফ্যানি উতাগুশিমানিন্দে। সেই সেঞ্চুরিটাও করেছেন মাত্র ৫৯ বলে। এখানেই শেষ নয়, মাত্র ১৫ বছর ২২৩ দিন এই কীর্তি গড়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) নাইজেরিয়ার লাগোসে ঘানার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ফ্যানি উতাগুশিমানিন্দে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী নারী ক্রিকেটার এখন তিনি।

৬৫ বলে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উতাগুশিমানিন্দে। ১৭টি বাউন্ডারিতে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। এমন দুর্দান্ত ইনিংস খেলে রুয়ান্ডাকে ১২২ রানের বিশাল জয়ও এনে দিয়েছেন এই ওপেনার।

এর আগে নারীদের আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন উগান্ডার প্রসকোভিয়া আলাকো। ২০১৯ সালে মালির বিপক্ষে যখন তিনি সেঞ্চুরি করেন, তার বয়স ছিল ১৬ বছর ২৩৩ দিন। অন্যদিকে, ছেলেদের ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন, যার বয়স ছিল ১৮ বছর ২৮০ দিন। অর্থাৎ নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান উতাগুশিমানিন্দে।

শুধু তা–ই নয়, নারী টি-টুয়েন্টিতে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন উতাগুশিমানিন্দের দখলে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার কারেন রোলটনের ৯৬ রানের রেকর্ডটি প্রায় দুই দশক পর ভেঙে দিলেন এই আফ্রিকান কিশোরী।

অভিষেক ম্যাচেই এমন দুর্দান্ত ইনিংস খেলে বেশ উচ্ছ্বসিত উতাগুশিমানিন্দে। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। ১৫ বছর বয়সে অভিষেকেই এমন কিছু পাব ভাবিনি। এই অর্জন আমার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল।’

Advertisements
Advertisements