বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

প্রধানমন্ত্রীর উপহার পেলেন টিসিবি লাইনে পণ্য না পাওয়া শুকমন বেওয়া

prothomalo-bangla_2026-03-12_8uwvrbx3_NatoreDH0604

লাঠিতে ভর দিয়ে দীর্ঘ আড়াই ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে তৃপ্তির হাসি সত্তরোর্ধ্ব শেখ নাসিরুল আলমের চোখেমুখে। তার বাঁ হাতে একটি প্লাস্টিকের ব্যাগ। তাতে আছে দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি চিনি। সাশ্রয়ী দামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে পণ্য দুটি কিনে রওনা হয়েছেন বাসার উদ্দেশে। তবে এই দৃশ্য সবার জন্য নয়, এমনি একজন নারী শুকমন বেওয়া।

বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পরও টিসিবির পণ্য না পেয়ে এভাবে কথাগুলো বলছিলেন ৮২ বছর বয়সী শুকমন বেওয়া। তাঁর বাড়ি সদর উপজেলার হাপানিয়া গ্রামে। প্রায় সাত কিলোমিটার দূর থেকে বেলা ১১টায় এসে টিসিবির পণ্যের জন্য তিনি বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। টিসিবির লাইনে দীর্ঘ পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে পরে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা শুকমন বেওয়া। বার্ধক্যের ভার আর প্রাপ্তির নিরাশায় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি অবিলম্বে ওই বৃদ্ধাকে সহায়তার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শনিবার সুকমন বেওয়ার বাড়িতে উপস্থিত হন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় এক মাসের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও বিশেষ ঈদ উপহার। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত এই সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শুকমন বেওয়া।

স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ কেবল একজন মানুষের কান্না থামায়নি, বরং সাধারণ মানুষের প্রতি নেতৃত্বের সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনের ট্রাকের ট্যাগ অফিসার ও সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা সাজু আহম্মেদ বলেন, ‘আমি ২০ দিন এই মানবিক কাজে জড়িত ছিলাম। প্রতি ট্রাক থেকে ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করা যায়। এতে ভিড় হওয়ার কথা নয়। কিন্তু কিছু দুষ্ট মানুষ ট্রাকের কাছে এসে ভিড় করে বিশৃঙ্খলা করে।’ পণ্য বিক্রির স্থান ও সময় না জানানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা করা হলে ভিড় আরও বাড়বে। অনিয়ম করে পণ্য কেনার প্রবণতা বাড়বে। তাই আগে থেকে এসব জানানো হয় না। এতে কিছু মানুষের ভোগান্তি হয় সত্য।’

Advertisements