বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
বিবিধ

বাংলাদেশের খেলা দেখতে মাঠে গিয়েছেন জাইমা রহমান

84edfdfa98843b6dfe2f170a99831682d2938221ee234760

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ বুধবার, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি দেখতে আজ মাঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল আর মাঠে নামেনি। আজই প্রথম মাঠে নেমেছে।

আজ দুপুর নাগাদ তিনি গিয়ে উপস্থিত হন মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তাকে বরণ করে নিতে সেখানে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিসিবির বাকি পরিচালকবৃন্দ। বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। তার সঙ্গে আছেন একসময় খালেদা জিয়ার দেখভালের কাজ করা ফাতেমা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। প্রথম ম‍্যাচে সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন। তবে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেটজাইমা রহমানপাকিস্তানবাংলাদেশশেরে বাংলা জাতীয় স্টেডিয়াম