বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
বিবিধ

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর প্রাণহানি, আহত অনেক : ইউনিসেফ

prothomalo-bangla_2024-11-20_1e9jnnag_children-killed-in-Lebanon

গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ শিশু আহত হয়েছে।

ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘গড়ে প্রতিদিন লেবাননের বিভিন্ন স্থানে ১০ জনের বেশি শিশু নিহত হচ্ছে এবং প্রায় ৩৬ শিশু আহত হচ্ছে।’ এছাড়া, গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ শিশু নিহত ও ১,৬৩২ জন আহত হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে।

ইসরাইলের হামলায় ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে প্রতিবেশী লেবাননের গ্রামের পর গ্রাম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিক এবং স্থাপনা। নিরাপত্তাহীনতার কারণে বৈরুত, বেকা ও মাউন্ট লেবাননে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং ভ্রাম্যমাণ প্রসূতি সেবাকেন্দ্রসহ ইউএনএফপিএর ১০টি পরিষেবা বন্ধ হয়ে গেছে। ইউনিসেফ বলেছে, ‘এই সংখ্যাগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং সংঘর্ষের শিশুদের ওপর প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘লেবাননে ব্যাপক স্থানান্তর প্রায় ৭ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে, যার মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে।’ সংস্থাটি আরো বলেছে, পরিসংখ্যানগুলো স্তম্ভিত করার মতো। সংঘাত শিশুদের ওপর যে ভয়াবহ প্রভাব ফেলছে, এটি তারই এক জঘন্য প্রমাণ।

ইউনিসেফ স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

ইউনিসেফযুদ্ধলেবাননশিশু