বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

আসলেই কি ৬৬ বছর বয়সে ‘অন্তঃসত্ত্বা’ নীনা গুপ্তা?

Gupta (1)

৬৬ বছর বয়সে ‘গর্ভবতী’ এমন গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। নেটদুনিয়ায়ও এ ব্যাপারে চলছে বিস্ময়।

মূলত এই গুঞ্জনের সূত্রপাত অভিনেত্রী রাশমিকা মান্দান্না ও বিজয় দেবেরকোন্ডার রিসেপশন অনুষ্ঠান থেকে। শাড়ি পরে সেখানে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। কিন্তু শাড়ি পরা অবস্থায় তার পেট কিছুটা উঁচু দেখা যাওয়ায় অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ বলে ধরে নেন।

কিছুদিন আগেই নীনার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ফলে নীনা ইতোমধ্যেই দিদা হয়েছেন।
এর মধ্যেই তার ‘মা হতে চলা’ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে হেসেই উড়িয়ে দিয়েছেন নীনা গুপ্তা। তিনি বলেন, ব্যস, ‘এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!’

প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন।

পেট উঁচু দেখানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। আসলে শাড়ির কাপড়টা একটু মোটা ছিল, তাই আমাকে ও রকম দেখাচ্ছিল।’

পরে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়াটা আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি জাতি হিসেবে বদলাচ্ছি।’

ব্যক্তিগত জীবনেও নানা বিতর্কের মুখোমুখি হয়েছেন নীনা গুপ্তা।

একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্ক থেকেই জন্ম নেন তার মেয়ে মাসাবা গুপ্তা। তখন ভিভিয়ান নিজের দেশে ফিরে যান এবং স্ত্রী-পরিবার ছাড়েননি। তবু গর্ভপাত না করে একাই সন্তান জন্ম দেন নীনা। ১৯৮৯ সালে নেওয়া সেই সিদ্ধান্ত তখন বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

পরে ২০০৮ সালে বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। আর ২০২৩ সালে তার মেয়ে মাসাবা গুপ্তার বিয়ে হয়। মেয়ের বিয়ের সময় মুম্বাইতে উপস্থিত ছিলেন ভিভিয়ান রিচার্ডসও।

Advertisements