বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

পার্থের পথে ঋতুপর্ণারা

পার্থের পথে ঋতুপর্ণারা

নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের ভেন্যু অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল, পার্থ শহর। সিডনি থেকে যার বিমানে দূরত্ব চার ঘণ্টারও বেশি।

৯ মার্চ পার্থে ম্যাচ খেলতে বাংলাদেশ দল শনিবার (৭ মার্চ) সিডনি ছাড়ছে। ইতোমধ্যে সিডনি বিমানবন্দরে এসেছে বাংলাদেশ কন্টিনজেন্ট। পার্থ সময় আড়াইটায় পৌঁছানোর কথা আফিদা-ঋতুপর্ণাদের। সিডনির তুলনায় পার্থের সময় তিন ঘণ্টা পিছিয়ে আর বাংলাদেশ থেকে পার্থের সময় দুই ঘণ্টা এগিয়ে।

পার্থে পৌঁছানোর পর বাংলাদেশ দল কতটা সময় অনুশীলনের জন্য পাবে, তা এখনও নিশ্চিত নয়। উজবেকিস্তান দলও আজ পার্থ যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে হারাতেই হবে। পাশাপাশি নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও।