বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

পগুপ মদহীূ

শিশুমৃত্যু রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব পরিত্যক্ত গভীর নলকূপের অরক্ষিত গর্তগুলো নিরাপদে ভরাট করার কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং ঢাকা ওয়াসাকে তিন মাসের মধ্যে এই নির্দেশ পালন করে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন দায়ের করেন, যেখানে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর বেশ কয়েকটি ঘটনা সংযুক্ত করা হয়।

গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। মৃত অবস্থায় ৩০ ফুট গভীর গর্ত থেকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয় তাকে। এ বছরের জানুয়ারিতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু মেজবাহ উদ্দিন। শিশুটিকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। এসব ঘটনার কথা রিটে উল্লেখ করা হয়।