বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী,জানালেন বিমানমন্ত্রী

rita-20260222155204

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে থার্ড টার্মিনাল নিয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

থার্ড টার্মিনাল নিয়ে আশাব্যঞ্জক কিছু আছে কিনা জানতে চাইলে বিমান মন্ত্রী বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব।’

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।