বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিবিধ

আফগানিস্তানে পাকিস্তানের হামলা: নারী শিশুসহ ১৭ জন নিহত

c8990a1b32fb5d844033ad61ae72d47a-699ab9592a484

পাকিস্তান, আফগানিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসীদের’ আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় নারী-শিশুসহ অনেকে হতাহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে আফগান সূত্রের বরাতে জানিয়েছে, শুধু নানগারহারেই অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গত অক্টোবরের সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হওয়ার পর এটিই ছিল এ পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত হামলার ঘটনা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের হামলার কড়া নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, সীমান্তবর্তী নাঙ্গারহার এবং পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুল এবং আবাসিক বাড়িতে হামলা হয়েছে। এতে নারী ও শিশুসহ অনেকে হতাহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সম্পর্কের নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছেন, বেসামরিক মানুষ ও ধর্মীয় স্থাপনায় হামলার দায় পাকিস্তানকেই নিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে আফগানিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিহসুদ জেলায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ১৭ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১২ জনই শিশু ও কিশোর।

অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক বিবৃতিতে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে সামরিক বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

গত অক্টোবরে সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, পরবর্তী আলোচনায় এখনো স্থায়ী সমঝোতা হয়নি।