বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিবিধ

চেয়ারম্যান পদ ছাড়লেন আফরোজা খানম

inqilab-online-desk-7-20260217191057

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আফরোজা খানম রিতা, নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ ছেড়েছেন।

গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

আফরোজা খানম রিতা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এর চেয়ারম্যান ছিলেন। । গতকাল মঙ্গলবার শপথ গ্রহণের পর তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান মুন্নু গ্রুপ ও সহযোগী সব প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। আজ বুধবার এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ বদল হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন আফরোজা খানম রিতার স্বামী মইনুল ইসলাম।

সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, ‘সরকারের প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ আরও কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নির্দেশনা রয়েছে। এসব ব্যক্তির ক্ষেত্রে সংবিধানের ওই অনুচ্ছেদে বলা হয়েছে, এই অনুচ্ছেদ (১৪৭) প্রযোজ্য হয়, এইরূপ কোন পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোন লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোন কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনরূপ অংশগ্রহণ করিবেন না।’ নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, আফরোজা খানমের মোট সম্পদের পরিমাণ ২৭ কোটি ৮৫ লাখ টাকা।

Advertisements