বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা

1a0473c4b9e2ba9473c0d807b5d188a62076689c4657812a

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী বাঁধন, সুনেরাহ ও শিমুকে নিয়ে নির্মিত রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল। এর আগে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

জার্মানিতে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসর শুরু হয়েছে। এই উৎসব শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ‘ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ড’ বিজয়ী ছবির নাম। এবার বিভিন্ন দেশের ১৪টি ছবি পাচ্ছে বিশেষ এই অনুদান। তালিকায় রয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা এক তরুণীকে নিয়ে গল্প ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং এরই মধ্যে সম্পন্ন করেছেন নির্মাতা রুবাইয়াত। রুবাইয়াত হোসেনের এই সিনেমা এর আগে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বেশ কিছু জায়গা থেকে আর্থিক সহায়তা পায়। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শেষ হয়। সিনেমাটির সম্পাদনার কাজ শেষ করে ফ্রান্স থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন রুবাইয়াত। এবার প্রস্তুতি নিচ্ছেন পর্তুগালের লিসবনে যাওয়ার সেখানে আবহসংগীতসহ (ব্যাকগ্রাউন্ড স্কোর) বেশ কিছু কাজ রয়েছে।

বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, ‘আমি দেশের প্রচলিত গল্প নিয়ে কাজ করতে চাই। যে গল্পে উঠে আসবে আমাদের নারীদের কথা। আমাদের নিজস্ব কথা, আমাদের সংস্কৃতির কথা। আমাদের নিজস্ব গল্পগুলোর আন্তর্জাতিক অঙ্গনে চাহিদা রয়েছে বলেই কিন্তু আমাদের সিনেমাটি নানান জায়গা থেকে সহায়তা পাচ্ছে। বিভিন্ন দেশের প্রযোজক যুক্ত হচ্ছেন। ডিস্ট্রিবিউটর আসছে। হয়তো আমরা যে স্বপ্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি সেই জায়গাটায় পৌঁছাতে পারব।’

Advertisements

বিয়ে, মেকআপ ও একটি বিউটি পার্লারের গল্পের মধ্যে দিয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটিতে। সামাজিক বাস্তবতার ভেতর নারীর মানসিক লড়াই এবং হরর উপাদান মিলিয়ে তৈরি হয়েছে গল্পটি। এর আগে মেহেরজান, আন্ডার কনস্ট্রাকশন, মেড ইন বাংলাদেশ সিনেমাগুলো বানালেও এবার প্রথম হরর বেছে নিয়েছেন তিনি। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা জাইনিন করিম চৌধুরী।

Advertisements
জাতীয় চলচ্চিত্র পুরস্কারদ্য ডিফিকাল্ট ব্রাইডবাঁধনশিমুসুনেরাহ