১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

বংশালের কেন্দ্রটিতে ভোটার, এজেন্ট ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সবাই নারী

5d217e7cb3ba7ba79e77dd33101d5e8a-698d2c66ec77e

পুরান ঢাকার সরু গলি পেরিয়ে ব্যস্ত সড়কের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে বংশাল বালিকা উচ্চবিদ্যালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটি আজ পরিণত হয়েছে এক বিশেষ ভোটকেন্দ্রে । পুরো কেন্দ্রটি যেন নারীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে।

এই কেন্দ্র শুধু নারী ভোটারদের জন্য। আরও বিশেষ বিষয়—এখানে দায়িত্ব পালন করছেন সবাই নারী; এজেন্ট, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা—সবাই। নেতৃত্বে আছেন প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম। তাঁর ভাষ্য, সকাল থেকেই উপস্থিতি আশাব্যঞ্জক, এখন পর্যন্ত নেই কোনো অভিযোগ। নারী এজেন্ট, নারী পোলিং কর্মকর্তা ও নারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোটারদের মুখ দেখে পরিচয় নিশ্চিত করছেন। এরপর ব্যালট পেপার দেওয়া হচ্ছে। এ নিয়ে ভোটারদের কাউকেই আপত্তি জানাতে দেখা যায়নি। কেন্দ্রটিতে দেখা যায়, নারী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

Advertisements