বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২০ জুলাই, ২০২৬
স্পটলাইট

সরস্বতী পূজা আজ

WhatsApp Image 2026-01-23 at 2.38.03 PM

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বাড়িতে বাড়িতে আজ পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্ম প্রণতি জানাবেন তারা।  

সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।

এ উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করবে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির, মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগের আয়োজনে স্থাপন করা হয়েছে পূজামণ্ডপ।  রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে সরস্বতী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান ছাড়াও প্রসাদ বিতরণ করা হবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Advertisements
Advertisements