তানজিয়া জামান মিথিলার হাত ধরে মিস ইউনিভার্সে প্রথম স্থানে বাংলাদেশ

বিশ্ব প্রতিযোগিতার মঞ্চে ইতিহাস গড়ল বাংলাদেশ! জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অল্প সময়ের মধ্যেই দেশকে এনে দিলেন প্রথম স্থান।
দিনের শুরুতে বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে। তখনই মিথিলা লাইভে এসে দেশবাসীর উদ্দেশে বলেন, “আমি অনেক এক্সসাইটেড এবং প্রাউড, কারণ বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে আছে। কিন্তু আমরা সবাই মিলে কাজ করলে অবশ্যই নাম্বার ওয়ান হতে পারব। সবাই ভোট দিন বাংলাদেশের জন্য!”
তার এই অনুপ্রেরণামূলক আহ্বানে মুহূর্তেই সাড়া দেন দেশবাসী। কয়েক ঘণ্টার মধ্যেই নেমে আসে ভোটের বন্যা, আর সেই প্রচেষ্টার ফলেই বাংলাদেশ সবাইকে পেছনে ফেলে ১২১টি দেশের মধ্যে শীর্ষে উঠে আসে।
তার এই বার্তাই যেন জ্বালিয়ে দেয় নতুন উদ্দীপনার আগুন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই শুরু হয় প্রচারণা ঝড়। হাজার হাজার মানুষ মিথিলার আহ্বানে সাড়া দিয়ে ভোট দিতে শুরু করেন, এবং অল্প সময়ের মধ্যেই ঘটে যায় এক অনন্য অর্জন— বাংলাদেশ উঠে আসে প্রথম স্থানে!



