বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
স্পটলাইট

৮০০০ ভোটের কাউন্টডাউন শুরু, লক্ষ্য এখন প্রথম স্থান!

580127392_18494724277073215_1272140943822629462_n

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রথম স্থানে নিতে শুরু হয়েছে নতুন কাউন্টডাউন। বর্তমানে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, এবং দেশকে নম্বর ওয়ান করার লক্ষ্যে চলছে জোর ভোট উৎসব।

জনপ্রিয় অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এক লাইভ ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি অনেক এক্সসাইটেড এবং প্রাউড, কারণ বাংলাদেশ এখন ১২১টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না।”

তিনি আরও যোগ করেন, “আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে আমরা আরও দূর যেতে পারব এবং আমাদের শক্তি প্রমাণ করতে পারব।”

মিথিলা সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই চাই বাংলাদেশ হোক নাম্বার ওয়ান। তাই সবাইকে অনুরোধ করছি— বেশি বেশি ভোট দিন, ভোট করুন বাংলাদেশের জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া আমি উপরে উঠতে পারব না।”

Advertisements

বাংলাদেশের তরুণ-তরুণীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছে হ্যাশট্যাগ #UnstoppableBangladesh #VoteForBangladesh #MithilaForNo1

Advertisements