বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
স্পটলাইট

বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা কি এখনো নিরাপত্তাহীনতার মাঠে খেলছেন?

IMG-20251113-WA0001

সাবেক নারী ক্রিকেট অধিনায়ক জাহানারা আলমের সাম্প্রতিক যৌন হয়রানির অভিযোগ শুধু একটি ঘটনার প্রতিফলন নয়—এটি দীর্ঘদিন ধরে চলা এক কাঠামোগত সমস্যার পর্দা উন্মোচন করেছে। বহু নারী ক্রীড়াবিদ নানা সময়ে নীরবে অপমান, বৈষম্য ও হয়রানির মুখোমুখি হয়েছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা মুখ খুলতে পারেন না, কারণ নেই পর্যাপ্ত সুরক্ষা বা সহায়তার নিশ্চয়তা।

বিশেষজ্ঞরা মনে করেন, খেলাধুলায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ জরুরি।

তাদের মতে—

• কার্যকর ও বাধ্যতামূলক নীতি বাস্তবায়ন,

Advertisements

• ক্রীড়া প্রশাসনে জবাবদিহিতা বৃদ্ধি,

• এবং ফেডারেশন ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো—এই তিনটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের হাইকোর্ট কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে স্পষ্ট নির্দেশিকা দিলেও ক্রীড়াক্ষেত্রে এর বাস্তবায়ন এখনো অপ্রতুল। যতদিন এই নীরবতা ও অবহেলা চলবে, ততদিন নারীদের খেলাধুলার জগৎ আরও অনিরাপদ ও নিরুৎসাহিত হয়ে উঠবে।

নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে মতামত দিয়েছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী সাবেক জাতীয় শুটার সাবরিনা সুলতানা।

Advertisements