নারীদের প্রতি অসদাচরণে জিরো টলারেন্স : রুবাবা দৌলার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুবাবা দৌলা। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে বক্তব্যে তিনি নিজের লক্ষ্য ও নারীদের নিরাপত্তা বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানান।
রুবাবা দৌলা বলেন, “আমি খুবই আনন্দিত ও সম্মানিত এই দায়িত্ব পেয়ে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।”
তিনি আরও যোগ করেন, “আমি শুধু একজন পরিচালক নই, একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের নারীরা অনেক দূর এগিয়েছে আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।”
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে রুবাবা দৌলা স্পষ্টভাবে জানান, নারীদের প্রতি যেকোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি। তাঁর ভাষায়, “আমি চাই নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্টভাবে জিরো টলারেন্স।”
এ ছাড়া নারী ক্রিকেটের বিকাশে পরিকাঠামো উন্নয়ন ও পেশাদার মান বৃদ্ধির প্রতিও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।



