২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

‘মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা’

Untitled-6

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক এক পোস্টে নারীদের নিয়ে বাজে মন্তব্য ও গুজব ছড়ানোর প্রবণতার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের আচরণ সমাজের অসুস্থ মানসিকতার পরিচায়ক।

পোস্টে স্পর্শিয়া লিখেছেন, “যাকে নিয়ে যা খুশি বানিয়ে বললে কিছু প্রমাণ হয় না। কাউকে ছোট করে কেউ বড় হয় না। মেয়েদের নিয়ে বাজে কথা বলা এক ধরনের পারিবারিক মানসিক অসুস্থতা।”

তিনি আরও বলেন, “দেশ, সমাজ ও জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মনমানসিকতা এবং সুশিক্ষার ওপর।”

২০১৩ সালে এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন স্পর্শিয়া। বিয়ের পর কিছুটা বিরতি নিলেও তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় রয়েছেন।

Advertisements