বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২২ জুলাই, ২০২৬
শিক্ষা

আপত্তির মুখে প্রাথমিকে দুই সহকারী শিক্ষক পদ বাতিল

আপত্তির মুখে প্রাথমিকে দুই সহকারী শিক্ষক পদ বাতিল

ধর্মভিত্তিক কিছু সংগঠনের আপত্তির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গেজেট প্রকাশ করেছে। নতুন এই গেজেটের মাধ্যমে গত আগস্টে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’–এর সংশোধন আনা হয়েছে এবং তাতে যুক্ত হওয়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের দুটি সহকারী শিক্ষকের পদ বাতিল করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান বিষয়টি নিশ্চিত করে বলেন,

“সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষকের কথা বলা ছিল, নতুন বিধিমালায় দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক পদের ব্যবস্থা থাকছে না।”

Advertisements

ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই কি এই পরিবর্তন আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর ভাষায়, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রকাশিত গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে দুটি নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল।

Advertisements