৬ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২২ ভাদ্র ১৪৩৩
নারী

ছেলেরা হারলেও জিতেই চলেছে বাংলাদেশ নারী দল

ছেলেরা হারলেও জিতেই চলেছে বাংলাদেশ নারী দল

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে পুরুষ দল প্রথম দুটি ম্যাচে পরাজিত হলেও দুর্দান্ত পারফর্ম করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। চাইনিজ তাইপেকে হারিয়ে আসর শুরুর পর এবার পাকিস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চীনের মকিতে অনুষ্ঠিত এই ম্যাচে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশের নারীরা। প্রথম দুই কোয়ার্টার শেষেই দল ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও দুটি গোল করলেও পাকিস্তান একটি গোল শোধ করতে সক্ষম হয়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ দলের পঞ্চম গোলের মাধ্যমে ৫-১ ব্যবধান নিশ্চিত হয়।

বাংলাদেশের পক্ষে একটি করে গোল এনে দেন লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার। অপরদিকে চীনের একই আবহাওয়ায় খেলতে নেমে বাংলাদেশ পুরুষ দল তাদের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছে।