বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

বিএনপি ১২টি আসনে নারী প্রার্থী ঘোষণা করেছে

women-candidate-bnp-6908b74a61e5f

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনের জন্য তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মোট ১০ জন নারী প্রার্থী রয়েছেন। এর মধ্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

অন্য নারী প্রার্থীরা হলেন—নাটোর-১ থেকে ফারজানা শারমিন, যশোর-২ থেকে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ থেকে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ থেকে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ থেকে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ থেকে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ থেকে শামা ওয়াবেদ ইসলাম, ফরিদপুর-৩ থেকে নায়াব ইউসুফ আহমেদ এবং সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী মোছা. তাহসিনা রুশদী।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন।তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ২৩৭টি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে, আর যেখানে সহযোগী দলগুলোর প্রার্থী থাকবে, সেসব আসনে সমন্বয় করা হবে।

মির্জা ফখরুল আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন।এর আগে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

Advertisements

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Advertisements