বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

নোয়াখালীতে অন্তঃসত্ত্বা নারীদের জন্য হাইজেনিক কিট বক্স কর্মসূচি

2-1761997467

নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে ১ হাজার অন্তঃসত্ত্বা নারীর মাঝে হাইজেনিক কিট বক্স বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বদলকোর্ট, জয়াগ, চাষীরহাট, বজরা ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই কিট বক্স বিতরণ করেন এ.এইচ.এম মঈন উদ্দীন তিতাস।

তিতাস বলেন, “নির্বাচনকে সামনে রেখে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই এই উদ্যোগ নিয়েছি। মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা মানেই একটি সুস্থ ও নিরাপদ প্রজন্মের নিশ্চয়তা।” তিনি আরও জানান, দরিদ্র ও প্রান্তিক নারীরা যেন সম্মানের সঙ্গে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারেন, সেটিই তাঁর মূল লক্ষ্য।

তিনি প্রতিশ্রুতি দেন যে, পর্যায়ক্রমে নোয়াখালী-১ আসনের (চাটখিল ও সোনাইমুড়ীর একাংশ) সব ইউনিয়নে এ ধরনের হাইজেনিক কিট বক্স বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফিন শামিম, মো. শাহজাহান রানা, মর্তুজা আলী লিটন, মো. কামাল হোসেন, মো. দুলাল হোসেন ও মো. সাখায়েত উল্যা সাকু প্রমুখ।

Advertisements
Advertisements