বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

ছাত্রী নিপী/ড়নের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

WhatsApp Image 2025-10-29 at 5.52.30 AM

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।

সরেজমিনে দেখা যায়, বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে বিদ্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচী পালন করে। সড়কটি বেনাপোল স্থলবন্দর এলাকার খুব কাছের হওয়ায় মুহূর্তের মধ্যে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শার্শা উপজেলা প্রশাসন ও যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা ক্লাসে ফিরে যায়। 

এদিকে, শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ৫ অক্টোবরের মধ্যে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত না করলে তারা আরও কঠোর আন্দোলন করবেন।

Advertisements

Advertisements