২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর লা/শ উদ্ধা/র, অপমৃ/ত্যুর মা/মলা দায়ের

Labeled remains of person lying in mortuary

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একটি বাসা থেকে এক নারী গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’–এর গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। পরিবার পক্ষ থেকে এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মৃত নারী সাংবাদিকের গ্রামের বাড়ি ঝিনাইদহের আদর্শপাড়ায়। পরিবারসহ তিনি সোবহানবাগের নাভানা টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।

তেজগাঁও বিভাগের পুলিশের কর্মকর্তা ইবনে মিজান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয় একটি হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, ঘরের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, মৃতের ভাই বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ। পরিবারের কেউ এখনো কাউকে দায়ী করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে, নিহত এই নারী সম্প্রতি ‘ঢাকা স্ট্রিম’–এর বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীদের একজন ছিলেন।

বিষয়টি জানতে আলতাফ শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ফোনে বলেন, “এ বিষয়ে আলতাফ কোনো মন্তব্য করবেন না।”

Advertisements

ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “এমন ঘটনার পুনরাবৃত্তি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।”

এ ছাড়া ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ থেকেও পৃথক বিবৃতি দিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন—অধিকারকর্মী সুলতানা কামাল, শাহীন আনাম, শীপা হাফিজা, রেখা সাহা প্রমুখ।

অন্যদিকে, আজ রোববার বিকেলে ঢাকা স্ট্রিমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক পিএম সজল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে ১৩ জুলাই যৌন হয়রানির অভিযোগ জমা পড়ে। তদন্তের স্বার্থে তাকে তখন বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিবৃতিতে বলা হয়, তদন্তে তার কিছু অসৌজন্যমূলক আচরণের সত্যতা পাওয়া যায়। ফলে তার প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল থাকে। তবে নিহত নারী কর্মীর মৃত্যুর সঙ্গে আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সম্পর্ক নেই, এমনটিও উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, তিন মাস আগের ঘটনার প্রেক্ষিতে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

Advertisements