২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

রাজধানীর ১৩ লাখ শিশুর জন্য টাইফয়েড টিকাদান শুরু

WhatsApp Image 2025-10-08 at 7.16.36 PM

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে।

১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টিকাদান কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

ডিএনসিসি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পিপিআই কেন্দ্রগুলোতে শিশুরা টিকা নিতে পারবে। বুধবার নগর ভবনে আয়োজিত এক কর্মসূচিতে সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এ তথ্য জানান।

সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই টিকা পাবেন। ১২ অক্টোবর রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ও সাধারণ কমিউনিটির ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশু কিশোরকে টিকা দেওয়া হবে।

সভায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কাজে যারা সম্পৃক্ত থাকবেন তারা উপস্থিত ছিলেন।

Advertisements
Advertisements