বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
স্পটলাইট

পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

WhatsApp Image 2025-10-04 at 5.53.46 PM

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। অর্থাৎ রমজান শুরু হতে এখনও প্রায় ১৩৯ দিন বাকি।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাসের শুরু নির্ভর করবে নতুন চাঁদ ওঠার ওপর। আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী নতুন চাঁদ জন্ম নেবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ খালি চোখে দেখা সম্ভব হবে না।

এ কারণে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির নিশ্চিতকরণের ভিত্তিতেই রমজানের প্রথম দিন নির্ধারিত হবে। সবকিছু ঠিক থাকলে রোজা শুরুর সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

আল জারওয়ান জানান, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

আবুধাবিতে ওই মাসের শুরুতে তাপমাত্রা ১৬°ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮°ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে জানিয়ে আল জারওয়ান বলেন, এটি উত্তরের শীতকালীন বাতাসের কারণে প্রভাবিত হবে। রমজানের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯°ডিগ্রি থেকে ৩২°ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ওই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হয়।

আল জারওয়ান আরও জানান, পবিত্র রমজানের পুরো মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে; যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।