বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ২১

WhatsApp Image 2025-10-02 at 13.16.47_d05e5a24

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে গত বুধবার রাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান শুরু হয়। এসময় টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারে জড়িতদের গ্রেপ্তারে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।