বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
নারী

ব্রিটেন শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায়

briten

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়াও তাঁর দেশ পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায়।

ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে এবং বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এজন্য সংস্থাটি বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে।