বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
স্পটলাইট

৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনে মাঠে নামছে বাংলাদেশ ও চীনের নারী দল

WhatsApp Image 2025-09-18 at 7.00.47 PM

বাংলাদেশ ও চীনের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনের অংশ হিসেবে ঢাকায় আয়োজন করা হচ্ছে এক বিশেষ নারী ফুটবল ম্যাচ। শনিবার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাফুফের এলিট একাডেমি ও চায়না ইউনিভার্সিটি অব উইমেন্স ফুটবল দল। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে দর্শকদের প্রবেশ একেবারেই বিনামূল্যে।

আয়োজনটির পেছনে রয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথ উদ্যোগ। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ম্যাচ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এই প্রীতি ম্যাচ শুধু দুই দেশের বন্ধুত্বের প্রতীকই নয়, বাফুফের এলিট একাডেমির মেয়েদের জন্য এটি প্রস্তুতিমূলকও। সামনে রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব, আর সেই লক্ষ্যেই নিজেদের ছন্দ খুঁজে নিতে চাইবে বাংলাদেশ দল।

এদিকে এলিট একাডেমি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডিফেন্ডার সুরমা জান্নাত। ম্যাচকে ঘিরে তার বক্তব্য, “আমরা অনেক দিন ছুটিতে ছিলাম। চীন দলের সম্পর্কে তেমন কিছু জানি না। কোচ যেভাবে পরিকল্পনা দেবেন, আমরা সেভাবেই খেলবো।”