বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জীবনযাপন

অন্যের কাছে প্রিয় করে তুলবে যে অভ্যাস

20-SM940536

অন্যের কাছে প্রিয় হয়ে ওঠা কোনো জাদুর বিষয় নয়। বরং কিছু সহজ অভ্যাসের ফল। জীবনের নানা ক্ষেত্রেই আমরা এমন কিছু মানুষকে দেখি যাদের চারপাশে সবসময় একটা আলাদা আকর্ষণ কাজ করে। তাদের সঙ্গে সবাই কথা বলতে চায়, মিশতে চায়। কারণ তারা কোনো চটকদার প্রদর্শন করে না। বরং ছোট ছোট নিয়ম মেনে চলে। এটি ধীরে ধীরে তাদেরকে সবার কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। আসলে এই অভ্যাসগুলোই মানুষকে আলাদা করে তোলে, সম্মান ও ভালোবাসা এনে দেয়।

প্রতিশ্রুতি রক্ষা

প্রতিশ্রুতি রক্ষা করা এমন একটি অভ্যাস। এটি মানুষকে সহজেই অন্যের আস্থাভাজন করে তোলে। যারা কথায় ও কাজে মিল রাখে, তারা স্বাভাবিকভাবেই সবার কাছে প্রিয় হয়। কারণ মানুষের মনে ভরসা তৈরি হয়। এই মানুষটি যা বলবে তা-ই করবে। অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে, যত ছোট বিষয়ই হোক না কেন, বিশ্বাস দ্রুত নষ্ট হয়ে যায়।

ভুল স্বীকার

ভুল করলে তা স্বীকার করার সাহস থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেউই ভুল থেকে মুক্ত নয়। কিন্তু কেউ যদি দোষ এড়াতে অজুহাত দেখায় বা দোষ চাপানোর চেষ্টা করে। তবে মানুষ তার প্রতি বিরূপ হয়। বরং যে ব্যক্তি খোলাখুলি নিজের ভুল স্বীকার করে সে নম্রতার মাধ্যমে অন্যের সম্মান পায়। এতে মানুষের চোখে তার গ্রহণযোগ্যতা আরও বাড়ে।

কৃতিত্ব ভাগ

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতিত্ব ভাগ করে নেওয়া। অনেকেই অন্যের সাফল্যকে স্বীকৃতি দিতে চান না। অথচ যিনি খোলাখুলি অন্যের অবদানকে প্রশংসা করেন, তাকেই মানুষ বেশি ভালোবাসে। কারণ কৃতিত্ব শেয়ার করার মধ্য দিয়েই সম্পর্ক আরও মজবুত হয়, দলের মনোবল বাড়ে এবং সবাই অনুপ্রাণিত হয়।সময়ের মূল্য দেওয়া অন্যের সময়কে মূল্য দেওয়া একটি বড় গুণ। সময়ই এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। তাই যারা অন্যের সময় নষ্ট করে না। বরং সম্মান দেখায়, তারাই প্রিয় হয়ে ওঠে।

সব মিলিয়ে বলা যায়, প্রিয় হওয়ার আসল রহস্য লুকিয়ে আছে প্রতিশ্রুতি রক্ষা, ভুল স্বীকার, কৃতিত্ব ভাগ করে নেওয়া এবং অন্যের সময়কে মূল্য দেওয়ার মতো ছোট ছোট অভ্যাসে। এগুলো চর্চা করলে যেকোনো মানুষই সবার কাছে হয়ে উঠতে পারে সত্যিকারের প্রিয়।

Advertisements