বিবিধ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বার্তায় এ কথা জানানো হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন ও দুই দেশের সম্পর্ক আরও জোরদারের এই বার্তা এলো।



