বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

খালি পেটে গ্রিন টিতে উপকার নাকি ক্ষতি?

120-SM931618

গ্রিন টি এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ। শরীর ফিট রাখা, ওজন নিয়ন্ত্রণ কিংবা মন সতেজ রাখতে এক কাপ গ্রিন টি যেন অনন্য। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলসহ নানা উপাদান রয়েছে। এগুলো হৃদযন্ত্র ভালো রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত গ্রিন টি পানে স্মৃqতিশক্তি ভালো থাকে। এমনকি বার্ধক্যজনিত কিছু সমস্যার ঝুঁকিও কমে যায়।

তবে প্রশ্ন হলো খালি পেটে গ্রিন টি খাওয়া কি ঠিক? বিশেষজ্ঞদের মতে, এর উত্তর হলো না।

খালি পেটে গ্রিন টি খাওয়ার ক্ষতিঅ্যাসিডিটি – সকালে খালি পেটে গ্রিন টি পান করলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। ফলে জ্বালাপোড়া বা অস্বস্তি দেখা দেয়।

গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি – খালি পেটে চা পান হজমের সমস্যা বাড়ায়, এতে গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনাও থাকে।

অনিদ্রা – গ্রিন টিতে থাকা ক্যাফেইন বেশি পরিমাণে খালি পেটে গ্রহণ করলে ঘুমের সমস্যা হতে পারে।

আয়রনের ঘাটতি – এতে থাকা ট্যানিন শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়, ফলে দুর্বলতা বা ক্লান্তি দেখা দিতে পারে।

কখন খাবেন গ্রিন টি?

খালি পেটে নয় বরং খাবারের পর বা নাশতার সঙ্গে গ্রিন টি পান করাই সবচেয়ে ভালো। এতে হজমে সাহায্য করে এবং শরীর প্রয়োজনীয় উপকারও পায়। তাই দিনে ২–৩ কাপ গ্রিন টি পান করা যেতে পারে। তবে সময় বাছাইয়ের ব্যাপারে সচেতন থাকা জরুরি।