পাঠক কর্নার
বিবর্ণ বর্ষাবেলা

আমাদের বৃষ্টি দিন আর ফিরবে না
জলজ বসন্তে জলকেলি হবে না !
সীতাকুন্ডের ধোয়ার কুণ্ডলী একদিন নিভে যায়
একদিন ক্রমে মন সবুজ থেকে ধূসর হয়ে যায়,
আমাদের তবু ফেরা হয় না!
স্কুল ফেরত বাচ্চারা ভিজে ঘরে ফিরে
অজপাড়া গায়ের কলাপাতাও ভিজে একসার হয়!
কোমল সেতারের তারে জমা ধুলো দমকা বাতাসে উড়ে যায় একদিন।
গায়ের বধু মাটির ঘর লেপে অপেক্ষায় বসে,
আর আমাদের ডিকশনারিতে অপেক্ষা সমাহিত হয়েছে তিলে তিলে অনন্তকাল।
শ্যামল দিন গুলো নির্বাসিত আজ বহু কাল
আমলকি সূর্য এখন ভিন্ন দেশে উঠে
আঙুল ছোঁয়া জোনাকির ঝাক হারিয়ে গেল কোন ছেলে ধরার পিছে!
রয়ে গেছে হাত ভর্তি দীর্ঘশ্বাসের নীল প্রজাপতি!
Advertisements
Advertisements



