বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
সাহিত্য-সংস্কৃতি

ইল্যুশন

ইল্যুশন

 

ঘুম ভেঙে দেখি ভবিষ্যতে আছি

এখন যেখানে আছি—

আসলে আমি সেখানে নাই

Advertisements

আছি অন্য কোথাও…

.

পূর্ণ সত্যের কিছুটা মস্তিষ্ক দেখে

অনেকটা দেখে হৃদয়

কিছু তার ইল্যুশন, চোখ যা দেখে—

সবই তার সত্য নয়।

.

ইম্যিউনো

এ রাত যখন শেষ—

ধার করা সময়ে বেঁচে থাকবে মানুষের আনন্দ

স্যালুলারে ধরা আছে চাঁদ

এসটিম গতি ধীরে-ধীরে দূরত্ব ছিঁড়ে—

নক্ষত্রপ্রদেশ; আমি কি এতই দূরে!

ইম্যিউনো ভেঙে যায় আগত জীবনের

ইউটেরাসে জমে ওঠে আদিরসের আলাপ

থেকে যাওয়া সময়টা বড় আপন, বড় অসহ্য

বৃহৎ পাখি আরশ কাঁপায়

ঝিমিয়ে পড়ে রাতের ক্যাসিনো

নীরব গৃহিণীরা বেরিয়ে আসেন…

বালিকা আস্তাবল থেকে অনিরাপদ দূরত্বে

নিশ্বাস ছাড়ে হলুদ ভাইরাস!

Advertisements