১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

আবারও মঞ্চে আসছে ‘উনপুরুষ’

unopurus

“উনপুরুষ”, এমন এক অনন্য নাটক যা তুলে ধরে মানুষের আত্মপরিচয়, ভালোবাসা এবং সমাজের চোখে তার ভিন্নতা নিয়ে জীবনসংগ্রাম। নবরস-এর প্রযোজনায় নাটকটি আবারও মঞ্চে আসছে আজ সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে।

ভালোবাসার মাঝেও যে একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন, সমাজের প্রশ্নবাণ এবং নিজের সত্তার সঙ্গে লড়াই — এই সবকিছু নিয়েই “উনপুরুষ” হবে এমন এক অভিজ্ঞতা, যা ভাবাবে, নাড়া দেবে, এবং হয়তো নিজের ভেতরের অচেনা প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করাবে দর্শকদের।

নাটকটি রচনা করেছেন অপু মেহেদি। নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।