নারী
কেমব্রিজ ডিকশনারিতে জায়গা পেল টিকটক প্রজন্মের নতুন শব্দ

টিকটকের জনপ্রিয় শব্দ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড—সবকিছুই এখন জায়গা করে নিচ্ছে ইংরেজি ভাষার অভিধানে। কেমব্রিজ ডিকশনারি তাদের অনলাইন সংস্করণে গত এক বছরে যুক্ত করেছে প্রায় ছয় হাজার নতুন শব্দ। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে তিনটি: স্কিবিডি (skibidi), ডেলুলু (delulu) এবং ট্র্যাডওয়াইফ (tradwife)।
ডিকশনারির ব্যাখ্যা অনুযায়ী—
স্কিবিডি (skibidi): কখনো ‘cool’ বা ‘bad’ অর্থে, আবার অনেক সময় কেবল মজা করার জন্য অর্থহীনভাবে ব্যবহৃত শব্দ।
ডেলুলু (delulu): ‘delusional’-এর সংক্ষিপ্ত রূপ, যা বোঝায় ইচ্ছাকৃতভাবে অবাস্তব বা অসত্য কিছুতে বিশ্বাস করা।
ট্র্যাডওয়াইফ (tradwife): ‘traditional wife’-এর সংক্ষিপ্ত রূপ, ব্যবহৃত হয় এমন নারীদের জন্য যারা সামাজিক মাধ্যমে গৃহিণীর ভূমিকা গর্বের সঙ্গে উপস্থাপন করেন।



