পাঠক কর্নার
শুদ্ধতার_বৃষ্টি
তুমি নেই এই কথাটার মাঝেই তুমি রয়ে গেছ,ন্যাপথলিন সরিয়ে দেখ- পুরনো কাপড়ের ভাঁজে রয়ে গেছে- শেষের কবিতার অংশবিশেষ।যেটা আমাদের শেষ করার কথা ছিল,সমাপ্তির আল...

তুমি নেই এই কথাটার মাঝেই তুমি রয়ে গেছ,
ন্যাপথলিন সরিয়ে দেখ- পুরনো কাপড়ের ভাঁজে রয়ে গেছে- শেষের কবিতার অংশবিশেষ।
যেটা আমাদের শেষ করার কথা ছিল,
সমাপ্তির আলোতে উদ্ভাসিত তুলির আঁচড়ে
তুমি সেটা না করে –
জীবিত শরীরে মৃতের কর্পূর ছিটিয়ে দিলে,
এখনো কি ঝুম বৃষ্টি নামে তোমার শহরে!
তাহলে ছাতাটা সরিয়ে দেখ-
বৃষ্টি এখনো কতোটা রূদ্ধশ্বাসে জলের কাব্য লেখে,
কেউ না জানুক-
আকাশ জানে,
আর জানে অন্তরাত্মা।
বৃষ্টি আসলে –
ছাতা সরিয়ে নাও,
তোমার অবগাহনে তোমার অবরুদ্ধতা নবরূপে ফিরে আসুক,
পার্থিব সুন্দরের সন্নিকটে।


